এবার ব্যাপক খোলামেলা দেখা যাবে তাকে

বলিউডে এ যাবৎ পথ চলায় ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী একটি চরিত্রে এবার দর্শকরা দেখতে পাবেন আনুশকা শর্মাকে। গুণী পরিচালক অনুরাগ কাশিয়াপের ‘বোম্বে বেলভেট’ ছবিটি মে মাসে মুক্তি পাবে। এ ছবিতে নিজের লুক সম্পূর্ণ পরিবর্তন করেছেন আনুশকা। তার এই লুক দেখে মুগ্ধ হয়েছেন তার প্রেমিক ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিও। ‘বোম্বে বেলভেট’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। এ ছবিতে ক্যাবারে ডান্সার হিসেবে দেখা যাবে তাকে। এরকম চরিত্রে এই প্রথমবার অভিনয় করছেন তিনি। ছবিতে ব্যাপক খোলামেলা দেখা যাবে তাকে। নিজের লুক পরিবর্তন করার জন্য হেলেন ও রেখার বিভিন্ন ছবির পারফরমেন্স দেখেছেন আনুশকা। তবে অনুকরণ কিংবা অনুসরণ করেননি তিনি। নিজ পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করেছেন। ছবিতে একটি ক্যাবারে গানও রয়েছে তার। এই ক্যাবারে গানে একেবারেই খোলামেলা পোশাকে পারফরম করেছেন তিনি। সম্প্রতি এ ছবিতে আনুশকার লুকটি প্রকাশ হয়েছে একটি প্রমোর মাধ্যমে। নতুনরূপে বেশ আলোচিত হচ্ছেন তিনি। এ ছবির কাহিনী গড়ে উঠেছে মূলত ‘বোম্বে বেলভেট ক্লাব’কে কেন্দ্র করে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী আনুশকা। এ বিষয়ে তিনি বলেন, এ ছবিটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকবে। কারণ, ব্যবসা সফলতা পাক আর না পাক এটা আমার জন্য বিশেষ একটি ছবি। এখানে আমার চরিত্রটি চমৎকার। একজন ক্যাবরে শিল্পী কাম ডান্সারের কষ্টটাই এখানে দেখানো হয়েছে। তাছাড়া এখানে আমাকে নতুনরূপে সবাই দেখতে পাবেন। আশা করছি ভাল লাগবে সবার।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment