যৌনমিলন অধিকক্ষণ স্থায়ী করার উপায়?

যৌনমিলনে স্থায়িত্বের বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়। এই স্থায়িত্বের অভাবে একটি সংসার নষ্ট হয়ে যেতে পারে বা পরকিয়ার সংখ্যা বেড়ে যেতে পারে। তাই প্রতিটি পুরুষেরই যৌনমিলনে এই স্থায়িত্বের বিষয়ে সচেতন হওয়া উচিত। আসুন জেনে নিই এক্ষেত্রে যা যা করনীয়।
সহবাস বা যৌন মিলনের আগে করণীয় :

– যৌন মিলন শুরু করার আগে মন শান্ত করতে হবে৷ মনে কোন প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না৷ একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে

– স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হল তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা৷

– নিজেকে শারীরিক মিলেনর জন্য শারীরিক এবং মানসিক ভাবে তৈরি করুন৷ সকল প্রকার মানসিক চাপ, উদ্বেগ কমিয়ে আনুন৷

– স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন মিলন থেকে বিরত থাকুন৷ স্ত্রী সাথে আপনার মনের ভাবনা গুলি শেয়ার করুন – যে আপনার শারীরিক ও মানসিক পরিস্থিতি সরল করতে সাহায্য করবে৷

– কনডম ব্যবহার করতে পারেন৷তবে অনেক পুরুষরাই অভিযোগ করছেন যে -কনডম ব্যবহারের ফলে তাদের যৌন আকাঙ্খা হ্রাস হচ্ছে৷ তবে এটি মনের ভুল ছাড়া আর কিছুই নয়৷

– তামাক, মদ ও অন্যান্য ওষুধের অতিরিক্ত সেবন দীর্ঘস্থায়ী যৌনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে৷ এইগুলি পরিহার করে চলা উচিত।
সহবাস বা যৌনমিলনের সময় করণীয় :

– যৌনমিলনের আগে কোন মতেই ফোর প্লে বাদ দেবেন না৷ দরকার হলে অধিক সময় নিয়ে ফোর প্লে করুন।

– আসন পরিবর্তন করুন৷ নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে৷ সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন৷

– সহবাসের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবোধ করার কোন কারণ নেই৷

– ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে ফলে শরীর দীর্ঘক্ষণ যৌনমিলনের জন্য উপযুক্ত থাকবে৷
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment