ধর্ষণে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে খুন, অভিযুক্ত শ্বশুর

ধর্ষণে বাধা দেওয়ায় অন্তঃস্বত্ত্বা পুত্রবধূকে পুড়িয়ে মারার অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নিহতের শ্বশুর ও স্বামী। ঘটনাটি ভারতের মালদার আইও বারুইপুর গ্রামের।
অভিযোগ, শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। সেই সময়, নিজের ঘরে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তাঁর শ্বশুর। বাধা দিলে পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। রাতেই দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের লড়াই শেষে মঙ্গলবার রাতেই মৃত্যু হয় তাঁর।
এরপরই, মৃতার শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment