আক্ষরিক অর্থেই সাহসী নারী। সুস্থ জীবন উপভোগের আনন্দ বললেও বাহুল্য হবে না। বহু নারীর কাছেই তাঁর স্তন অন্যতম সৌন্দর্যের প্রতীক। কিন্তু বিশ্বে এমনও নারী রয়েছেন, যাঁদের কাছে আকর্ষণীয় শরীর তুচ্ছ। শরীর ও মন সুস্থ থাকাই জীবনের মূল উদ্দেশ্য। তা বলে অস্ত্রোপচার করে নিজের স্তন বাদ দেওয়ার আনন্দে রাতভর পার্টি? না, এহেন সাহসী মহিলা সত্যিই অনন্য। অস্ত্রোপচার করে স্তন বাদ দেওয়ার আনন্দেই রীতিমতো হুল্লোড় করে বেনজির পার্টি দিলেন ব্রিটেনের এক যুবতী। সারা রাত চলল এলাহি খানাপিনা, নাচ-গান।
Post a Comment