নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণ দুই ভণ্ড সাধুর

ভারত জুরে স্বঘোষিত বাবাদের ছড়াছড়ি। রামপাল ও কিসিং সাধুর কার্যকলাপ সামনে আসার পর মধ্যপ্রদেশেই ভণ্ড সাধুদের নোংড়া কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের খারগোন জেলায় দুই ভণ্ড সাধু এক নাবালিকাকে গণধর্ষণ করেছে। রাজস্থান ও হরিয়াণার বাসিন্দা দুই সাধু গত সোমবার এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ, দুই সাধু প্রথমে নাবালিকাকে মাদক খাওয়ায়। এরপরেই তারা দুজনে মিলে নাবালিকাকে ধর্ষণ করে।

টিওআইয়ের খবর অনুযায়ী, নির্যাতিতা নাবালিকার পরিবার কয়েকমাস আগে থেকে ওই দুই সাধুকে চিনত এবং তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। নির্যাতিতার মা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ দুই সাধু তার মেয়েকে মাদক খাওয়ায় এরপর তারা তাকে ক্ষেতে তুলে নিয়ে যায়।

এসপি অমিত কুমার সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দুই সাধুর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করা হয়েছে। তল্লাশি চালিয়ে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে অপর অভিযুক্ত এখনও পলাতক।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment