ফেসবুকের বান্ধবীকে নিয়ে চম্পট, অতপর

ফেসবুকের মাধ্যমে পরিচয়। সেই পরিচয়ের পর দীর্ঘ এক মাস ধরে চ্যাটিংয়ে দুইজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। শেষে পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দুজনেই রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যান।
মঙ্গলবার গভীর রাতে দুই নাবালক-নাবালিকাকে উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ভারতের বালুরঘাট থানার পুলিশ। রাত আড়াইটা নাগাদ শহরের থানা মোড় এলাকায় অনামিকা মহান্ত ও বাপ্পাই দাস নামের দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের কর্মীদের। এরপর তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ কর্মীরা জানতে পারে যে, দুইজনেই বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। বুধবার সকালে তাদের চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ১৭ বছরের বাপ্পাইয়ের বাড়ি বালুরঘাট থানার চিঙ্গিসপুর এলাকায়। গার্লস হাইস্কুলের ছাত্রী পনেরো বছর বয়সী অনামিকার বাড়ি বালুরঘাটের শান্তিকলোনি এলাকায়। তাদের সিডব্লিউসির মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment