স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

অভয়নগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে এক সন্ত্রাসী। ধর্ষককে সহযোগিতা করায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে। গ্রামের বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী রেশমা খাতুন (৭) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের হান্নান মোল্যার ছেলে জাকির হোসেন (১৮)
 
 
 
 
পেঁপে খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের কুল ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘক্ষণ মেয়ের কোন খবর না পাওয়ায় মা তাকে এদিক-ওদিক খুঁজতে থাকেন। দুপুর ১ টার সময় পাশের বাড়ির সাদেক আলীর স্ত্রী আছিয়া বেগম কুল ক্ষেতে রেশমাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে এলাকাবাসী ও রেশমার দাদা তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার শামীম তাকে মৃত ঘোষণা করেন। তার মুখের ভিতর কাদামাটি ঢোকানো ছিল। খবর পেয়ে অভয়নগর থানার এসআই কবিরুল ইসলাম ঘটনাস্থলে যান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক জাকির পালিয়ে গেলেও পুলিশ বাদশা মিয়ার ছেলে রাজীবকে (১৬) গ্রেপ্তার করে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment