পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় রাজধানীতে এক তরুণীকে
ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে জাহাঙ্গীর নামে এক দুর্বৃত্ত। খিলক্ষেত
থানাধীন কোরাতটুলীতে বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে।
ঘটনার
সঙ্গে জড়িত জাহাঙ্গীরকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে আহত তরুণীকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, তরুণীর
গলাসহ শরীরের বিভিন্ন জায়গায়
ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। প্রায় ৪০টি সেলাই দেয়া হয়েছে। এখন সে
আশঙ্কামুক্ত। খিলক্ষেত থানার এসআই হান্নান বলেন, তরুণী ও জাহাঙ্গীর পূর্ব
পরিচিত। তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। এরই একপর্যায়ে জাহাঙ্গীর ওই
তরুণীকে বিভিন্ন আবাসিক হোটেলে পতিতাবৃত্তির কাজে প্রলুব্ধ করার চেষ্টা
করে। এতে মেয়েটি রাজি না হলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর ব্লেড দিয়ে ওই তরুণীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায়
পোঁচ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Post a Comment