ঈদে পৌনে দুই লাখ টাকা সালামি পেয়েছেন পরীমনি

এবারের ঈদে প্রায় পৌনে দুই লাখ টাকা সালামি পেয়েছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী পরীমনি। পরীমনির মনটা খুব খারাপ ছিল, না অন্য কোনো কারণে নয়। এমন একটা আনন্দের দিনে সারাদিন বৃষ্টি হলে কেমন লাগে! তাই সারাদিন বাসা থেকে বের হতে পারেননি। তবে রাতের বৃষ্টি দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। রাজধানীর ফাঁকা রাস্তায় গাড়িতে বসে বৃষ্টি দেখে সারাদিনের মন খারাপ ভাবটা উধাও হয়ে যায়। যে বৃষ্টিতে মন খারাপ ছিল ঈদের দিনের শেষ সময়টা সেই বৃষ্টিই মন ভালো করে দিল। বৃষ্টিস্নাত ঢাকার চিরচেনা পথে ঘুরে মুগ্ধতা নিয়ে ঈদ শেষ করেন।


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment