প্রায় সাড়ে ১০ কেজি ওজনের এই গলদা চিংড়িকে ছোটখাটো একটা ডায়নোসরের সঙ্গে তুলনা করেছেন খামার মালিক স্টিফেন জর্ডান। বিক্রি বা রান্না নয়, ৯৫ বছর বয়সী এই প্রাণীকে ক্রেতার সামনে প্রদর্শন করতে পছন্দ করেন তিনি।
জানা গেছে, টকটকে কমলা রঙের এই গলদা চিংড়িটির ওজন ২৩ পাউন্ড (১০ কেজি ৪৩২ গ্রাম)। ক্রেতার সামনে নড়াচড়া করছে খামার মালিক। তবে এই চিংড়ি রান্না করে খেয়ে ফেলার চেয়ে এর সঙ্গে ছবি তুলতেই বেশি আগ্রহ ক্রেতার! তাই চিংড়িটির বয়স ও ওজন বিবেচনা করে একে বিক্রি বা রান্না না করে ক্রেতার সামনে প্রদর্শন করেই আনন্দ পান খামারের মালিক স্টিফেন জর্ডান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আকর্ষণীয় এই প্রাণীকে বিক্রি বা রান্না না করে এর জীবন বাঁচিয়ে দিয়েছে একটি সামুদ্রিক খাবার বিক্রেতা প্রতিষ্ঠান। বিক্রি করার দারুণ সুযোগ থাকা সত্ত্বেও চিংড়িটিকে লং আইল্যান্ড অ্যাকুরিয়ামে দান করে দিয়েছে তারা।
নিউইয়র্কের আইল্যান্ড পার্কের জর্ডান গলদা চিংড়ির খামারের মালিক স্টিফেন জর্ডান বলেছেন, এটি একটি ছোটখাটো ডাইনোসরের মতো। তাঁর দোকানে আসা ক্রেতারা চিংড়িটির সঙ্গে ছবি তুলতেই বেশি পছন্দ করে। তাই ৯৫ বছরের এই চিংড়িটি বিক্রি না করার সিদ্ধান্ত নেন তিনি।

Post a Comment