Between you and me all is over- শ্রাবন্তী

শ্রাবন্তী বিবিএম-এ লিখেছেন ‘বিটুইন ইউ অ্যান্ড মি অল ইজ ওভার’। ব্যস! শ্রাবন্তীর এই একটা বিবিএম সারা টলিপাড়া তোলপাড় করে দিয়েছে। শুরু হয়ে গেছে কানাকানি। ফিসফিসানি। সকলেই গিঁট খুলতে হিমশিম- এই ‘তুমি’-টি কে? কার সঙ্গে শ্রাবন্তীর সব কিছু চুকেবুকে গেল? সবাই কোমর বেঁধে ‘ফেলুদাগিরি’ শুরু করে দিয়েছে। তবে কি এই ‘তুমি’ স্বয়ং রাজীব? শ্রাবন্তীর বিয়ে করা বর?এই সন্দেহটা একেবারে ‘ফুঃ’ মেরে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যতই রাজীবের ছবিতে শ্রাবন্তীই নায়িকা হন না কেন, ভেতরে ভেতরে নাকি বর-বউ এর ভেতর তেমন পিরিতের আঠা আর নেই! ঘুণ ধরেছে সম্পর্কে। বরের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলে একেবারে স্পিক-টি-নট হয়ে থাকছেন আজকাল বউ। কীরকম যেন ছাড়া-ছাড়া ভাব তাঁর রাজীবকে নিয়ে! তবে কি যা কিছু রটে, তার কিছু ঘটেও বটে? নিন্দুকেরা বলছেন, শ্রাবন্তী একটু বেশি চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন আর তারই ফল এই বিবিএম! তা আর নেবেন নাই বা কেন? স্বয়ং ‘চ্যালেঞ্জ বয়’ দেব যে মুখ তুলে চেয়েছেন তাঁর পানে!
আসলে শুভশ্রীর সঙ্গে ব্রেক আপের পর নুসরত, পূজা কত নায়িকার নামই তো জুড়ে দেওয়া হল দেবের সঙ্গে! কিন্তু কোনটাই তো সেইভাবে ধোপে টিকল না! টিকবেই বা কী করে? কৃষ্ণের লীলাখেলা যে হেথা নয়; অন্য কোথা। তা কেমন সেই খেলা? শুভশ্রীর পর দেব পাড়া-গাঁয়ে যেখানেই মাচা করতে যাচ্ছেন, সঙ্গী এখন শ্রাবন্তী। সম্প্রতি কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে একসঙ্গে নাচার জন্য শ্রাবন্তীকেই বেছে নিয়েছেন দেব। কোথাও ফিতে-টিতে কাটার হলেও দেবের পছন্দ এখন ওই শ্রাবন্তী। এমনকি শোনা যাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরির নতন ছবি ‘বুনো হাঁস’-এ শ্রাবন্তীকে নেওয়ার জন্য কলকাঠিও নেড়েছেন দেব। এখন তো এও শোনা যাচ্ছে ‘চাঁদের পাহাড়ে’-ও না কি নতুন কোনও চরিত্র তৈরি করে সেখানে শ্রাবন্তীকে ঢোকাবার তালে ছিলেন হিরো। কিন্তু সেই তালে আর তাল মেলাননি পরিচালক কমলেশ্বর, এই যা বাঁচোয়া!
তা, কমলেশ্বর না-হয় বাঁচলেন, কিন্তু শ্রাবন্তীর ঘর? সময়ই তার জবাব দেবে!
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment