আম চুরির অপরাধে যুবকের মাথা কেটে ফেলল পাহারাদার

মাত্র দু'টি আম৷ তার জেরে প্রাণ গেল মালদহের এক যুবকের৷ আম চুরি করে খাওয়ার শাস্তি হিসাবে যুবকের মাথাখানাই ধর থেকে আলাদা করে দিল বাগানের পাহারাদার ও তার দুই ছেলে৷ ভারতের মালদহের ইংলিশবাজারের মহদিপুরে ঘটেছে ঘটনাটি৷ খুনের অভিযোগে ধীরু শেখ নামে আমবাগানের এক পাহরাদারকে গ্রেফতার করেছে পুলিশ৷ খোঁজ চলছে তার দুই ছেলে মধু ও যদু শেখের৷
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মলিম শেখ (২৬)৷ মহদিপুরের মমিনপাড়ায় বাড়ি তাঁর৷ মঙ্গলবার যখন ধীরু পুকুরে স্নান করতে গিয়েছিল, তখন একফাঁকে বাগানে ঢুকে গাছ থেকে দু'টি আম পাড়েন মলিম৷ সেখানে দাঁড়িয়েই আম খাচিছলেন তিনি৷ হঠাত্‍ এসে পড়ে ধীরু৷ আম চুরি নিয়ে তুলকালাম বেঁধে যায়৷ মলিমকে মারধর করে ধীরু৷ স্হানীয় লোকজন এসে শেষপর্যন্ত বিষয়টা মিটিয়ে দেয়৷ মৃতের ভাই আলম শেখ জানিয়েছে, রাতে একটা ফোন পেয়ে দাদা বেরিয়ে যায়৷ স্হানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোস্তাফা হোসেন বলেন, রাতে মলিমকে মারধরের জন্য ফোন করে ক্ষমা চেয়ে ডেকে পাঠায় ধীরু৷ মলিম এলে ধীরু তার ছেলেদের নিয়ে কুপিয়ে খুন করে তাকে৷ আম বাগানে মলিমের মাথা ও ধর আলাদা হয়ে পড়েছিল৷ স্হানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে৷ ইংলিশবাজার থানার পুলিশ রাতেই দেহ উার করে ময়নাতদন্তে পাঠায়৷ ধীরু শেখকে গ্রেফতার করে৷
পুলিশ জানিয়েছে,  নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ধীরুকে গ্রেফতার করা হয়েছে৷ জেরায় খুনের কথা স্বীকার করেছে সে৷ তার  ছেলেদের খোঁজ চলছে৷


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment