শিবসেনার নির্দেশে পণ্ড হল পাকিস্তানি পপ স্টার আতিফ আসলামের কনসার্ট। তাদের দাবী পাকিস্তানি গায়কের কোনও জায়গা নেই পুনেতে- এই ফতোয়াফের জারি করল হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন শিবসেনা। তার জেরে বাতিল হল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের অনুষ্ঠান। পুনেতে ২৫ এপ্রিলহওয়ার কথা ছিল অনুষ্ঠানটির।
এর আগে দলটি যখন ক্ষমতায় ছিল তখনই পাকিস্তানি গায়কদের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ক্ষমতায় না থেকেও দাপট কমেনি৷ শিবসেনার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে দেখা করে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়৷ পুলিশের সঙ্গেও তাঁরা অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন বলে জানান, দলটির পুনে শহরের প্রেসিডেন্ট বিণায়ক নিমহান।
অনুষ্ঠানের আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে, শিবসেনার বাধাতেই তাঁরা অনুষ্ঠান করতে পারছেন না। রাজনৈতিক বিষয় নিয়ে আদালতে না গিয়ে তাঁরা অনুষ্ঠান বন্ধেরই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পুলিশ আয়োজকদের জানান এর মধ্যে কোনও রাজনৈাতিক ব্যাপার নেই। কিন্তু তাঁদের কথার সঙ্গে মিলছে না পুণের শিবসেনা প্রেসিডেন্টের বয়ান।
কেননা তিনি স্পষ্টই জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনারের কাছেই তাঁরা এ ধরনের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার আর্জি জানিয়েছেন। পুলিশ গোপন করতে চাইলেও, শিবসেনার বাধাতেই যে আতিফের অনুষ্ঠান বাতিল হচ্ছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আতিফ নিজে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

Post a Comment