সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন বলিউডে স্থায়ী হওয়ার জন্য
কত চেষ্টাই না করেছেন । তবে প্রথম থেকেই শরীরসর্বস্ব ইমেজের মাধ্যমেই
বলিউডে টিকে থাকতে চেয়েছিলেন রিয়া। তবে এখন পর্যন্ত রিয়া যেন বুঝে উঠতে
পারেননি শুধু শরীর প্রদর্শন করে বলিউডে স্থায়ী হওয়া যায় না। তাই
ক্যারিয়ারের প্রথমদিকে ব্যাপক খোলামেলা ও চুম্বন দৃশ্যে অভিনয় করে
আলোচিত-সমালোচিত হয়েছেন। ১০ বছরে কলকাতার উল্লেখযোগ্য সংখ্যক বাংলা ছবিতে সাফল্য পেলেও বলিউডে সেই সাফল্যের ছিটেফোঁটাও পাননি তিনি।সম্প্রতি রিয়া সেন আবারও বলিউডের একটি ছবির গানে পারফর্ম করেছেন নগ্ন হয়ে। এ কে ফিল্মের ব্যানারে নির্মাণ চলতি এই ছবিতে স্বনামধন্য কোন অভিনেতা-অভিনেত্রীই অভিনয় করছেন না। আর এ ছবির একটি গানে নতুন একজন অভিনেতার সঙ্গে খোলামেলা পোশাকে গোসল থেকে শুরু করে বিছানাদৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি একাধিকবার চুম্বন দৃশ্যেও পারফরম করেছেন গানটিতে। গানটির কিছু দৃশ্য ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। গানটি এতটাই রগরগে যৌনদৃশ্যে ভরপুর যে, অনেকে গানটিকে বি গ্রেড ছবির গানের সঙ্গেও তুলনা করছেন। তবে এ বিষয়ে রিয়া সেন একদমই বিব্রত নন। এ প্রসঙ্গে তিনি বলেন, নগ্ন, অর্ধনগ্ন এসব বিষয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোন বিষয় নয়। একজন অভিনেত্রীকে এমন দৃশ্যে অভিনয় করতে হতেই পারে। আমি প্রফেশনালিজম বজায় রেখেই এ ছবিতে কাজ করেছি। এ নিয়ে এতো সমালোচনার কিছু নেই। আর আমি সমালোচনাকে ভয় পাই না। এর আগেও আমাকে নিয়ে কম সমালোচনা হয়নি। এগুলো আমি পাত্তা দেই না।
Post a Comment