সব পুরুষ একজন ধর্ষক: নন্দিতা দাস


নারী ক্ষমতায়ণে প্রতিবাদের মুখ খুলেছেন বলিউড তনয়ারা। একের পর এক মুক্ত কন্ঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের মতের বিনিময় করছেন তাঁরা।
আর এই জোয়ারে এবার ভাসলেন অভিনেত্রী তথা পরিচালক নন্দিতা দাস। লিখলেন “প্রত্যেক পুরুষের মধ্যে রয়েছে একজন ধর্ষক”। আর নন্দিতার এই বিতর্কিত মন্তব্যের জেরে ঝড় উঠেছে সাইবার দুনিয়ায়।
নন্দিতার এই বিরূপ মন্তব্য পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমত তা ভাইরাল হয়ে উঠে। মন্তব্য আর পাল্টা মন্তব্যের ছয়লাপে জেরবার নেট দুনিয়া। আর এরই মাঝে একজন মজা করে লিখেছেন “প্রত্যেক নন্দিতা দাসের মধ্যে রয়েছে একজন আলিয়া ভাট”। তবে বিতর্ক এতদূর গড়ায় যে শেষমেশ মুখ খুলতে বাধ্য  হয়েছেন নন্দিতা।
নিজের স্বপক্ষে তিনি বলেন “ মন্তব্যটি আমার মুখে বসান হয়েছে। আমি কখনও বলিনি যে সব পুরুষ ধর্ষক। আমার মন্তব্যকে বোকার মতো জেনেরালাইজ করা হয়েছে। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আমাকে এই ব্যাপারে সাফাই দিতে হচ্ছে”



  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment