নিজস্ব
প্রতিবেদক: শ্লীলতাহানির মামলায় পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার
(এএসপি) মিনহাজুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে
আদালত।
মামলার তদন্তে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বেলা ১টার দিকে
ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের
বিচারক এস এম রেজানুর রহমান এ আদেশ দেন।
শ্লীলতাহানির অভিযোগে আয়কর আইনজীবী মাহতাব আলমের স্ত্রী আয়েশা সিদ্দিকা
গত ১৭ এপ্রিল বাদী হয়ে এই মামলা করেন। মামলায় এএসপি মিনহাজুল এবং
ট্রিনিটি রিয়েল স্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ পাঁচজনকে
আসামি করা হয়।

Post a Comment