সেলফি তুলতে গিয়ে প্রাণ খোয়ালেন তরুণী

 সেলফি তুলতে গিয়ে প্রাণ খোয়ালেন তেইশ বছর বয়সী এক তরুণী। স্পেনের সেভিলিতে ছুটি কাটাতে এসে মুহূর্তের অসাবধানতায় ব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পোল্যান্ডের ওই পর্যটকের।
স্পেনে বেড়াতে যাওয়া মেডিকেল ছাত্রী সিলউইয়া রাজচেলের কাছে স্বপ্ন ছিল। মায়ের সঙ্গে কয়েকদিন আগে তিনি সেভিলিতে বেড়াতে গিয়েছিলেন। স্বপ্ন পূরণ হলেও আর বাড়ি ফেরা হল না তাঁর। স্পেনের জনপ্রিয় পুয়েন্তে দ্য ট্রিনা ব্রিজ থেকে পড়ে মৃত্যু হল ওই ছাত্রীর।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেলফি তোলার ঝোঁকে পুয়েন্তে দ্য ট্রিয়ানা ব্রিজের ধারে চলে গিয়েছিল সিলউইয়া। এক সময় পা পিছলে ১৫ ফুট উঁচু ব্রিজ থেকে নদীতে পড়ে যান তিনি। মারাত্মক জখম অবস্থায় পোল্যান্ডের এই পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment